মালদা

জমির কলাই কেটে নিয়ে জাওয়ার প্রতিবাদ করায়, ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর জখম দুই ভাই

জমির কলাই কেটে নিয়ে জাওয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের কোপে জখম দুই ভাই। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযুক্তরা পলাতক। ঘটনাটি ঘটেছে,আজ সকালে মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের খয়েরতলা এলাকায়। আক্রান্তদের নাম, অজিত মন্ডল(৫৬) এবং বিরেন মন্ডল(৪৫)। বাড়ি খয়েরতলা গ্রামে। অভিযুক্ত ফুলচাঁদ মন্ডল, ছোটন মন্ডল সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানায়। 

        জানাযায়, অজিত মন্ডল এবং বিরেন মন্ডলরা তাদের দুইবিঘা জমিতে কলাই চাষ করেছিলেন। অভিযোগ,আজ সকালে ফুলচাঁদ মন্ডল, ছোটন মন্ডলরা দলবল নিয়ে জমির কলাই কেটে নিয়ে জাওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে অজিত মন্ডল এবং বিরেন মন্ডলের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীন হাসপাতালে ভরতি করা হয়। পরে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অজিত মন্ডলের মাথায় এবং বিরেন মন্ডলের বাঁ হাতে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ঘটনার তদন্তে মানিকচক থানার পুলিশ।